ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

জামালপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন

ads

জামালপুরে চাঁদাবাজ ও মাদকসেবী হারুনুর রশীদ হারুনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে শহরের মির্জা আজম চত্বরে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়।


শহর যুবলীগের সদস্য রবিউল আওয়াল নবুর সভাপতিত্বে কর্মসূচীতে বক্তব্য রাখেন- স্থানীয় ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ রুকন, ভুক্তভোগী শেখ বাদশা, কল্পনা বেগম, আব্দুল কুদ্দুস প্রমুখ।


মানববন্ধনে বক্তারা বলেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সন্ত্রাসী হারুন প্রতিদিনই সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি, অত্যাচার ও নির্যাতন করে। তার অমানবিক নির্যাতনে স্থানীয়রা অতিষ্ঠ। মাদকসেবন করে প্রায়ই সে সাধারণ মানুষকে মারধর করে। এ সময় তার অত্যাচার-নির্যাতনের হাত থেকে সাধারণ নিরীহ মানুষকে বাঁচাতে বক্তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।


মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা একটি বিক্ষোভ মিছিল বের করে এবং সড়ক অবরোধ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগীরা।

ads
ads
ads

Our Facebook Page